Tuesday, August 7, 2018

পরিবহন খাতের ‘দানব’ সামলানো যাবে না

সড়ক পরিবহন আইন নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু ৩৫ বছর পর আইনটির যে খসড়া চূড়ান্ত হলো, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর কারণ, সড়ক দুর্ঘটনার দায় অনেকাংশেই চালকের ওপর চাপানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে বাকি যাঁরা সংশ্লিষ্ট, তাঁদের দায়মুক্তি দিয়েছে। এটা মানবিক হয়নি। এই আইন বাস্তবায়ন করতে গেলে চালকদের প্রতিরোধের মুখে পড়তে পারে সরকার।






চালক এককভাবে সব নিয়ম মেনে লাইসেন্স নিয়ে গাড়ি চালালেও দুর্ঘটনা ঘটতে পারে। যদি চালককে দিয়ে অতিরিক্ত সময়ে গাড়ি চালানো হয়, যদি মহাসড়কে অবৈধ নছিমন-করিমন ও ভ্যান চলে; যদি মালিক মেয়াদোত্তীর্ণ গাড়ি নামান, গাড়ির চাকা ও যন্ত্রাংশ নষ্ট থাকে, তাহলেও দুর্ঘটনা হতে পারে। অথচ এর দায় চালকের না।


পরিবহন খাতের ‘দানব’


২০১১ সালে যখন এই আইনটির খসড়া আমাদের কাছে আসে, তখন মনে হয়েছিল অনেক সৎ উদ্দেশ্য নিয়ে আইনটি সংশোধন ক

No comments:

Post a Comment